বাংলাদেশ-ভারত সীমান্ত উত্তেজনার মধ্যে স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ভারতের আসামের ডিগারু মিসাইল কমপ্লেক্সের নতুন চিত্র। ডিফেন্স অ্যানালিস্ট ও স্যাটেলাইট ইমেজ মনিটরিং সূত্রের সাম্প্রতিক (ফেব্রুয়ারি ২০২৬) হাই-রেজোলিউশন চিত্রে চাঞ্চল্যকর এই তথ্য সামনে এসেছে। আসামের গুয়াহাটির কাছে অবস্থিত অত্যন্ত সংবেদনশীল এবং কৌশলগত সামরিক ঘাঁটি 'ডিগারু এয়ার ফোর্স স্টেশন'-এ ভারতের অন্যতম প্রধান এবং শক্তিশালী 'ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল' মোতায়েনের লজিস্টিক ও পরিকাঠামো উন্নয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে।
এই মিসাইল ফ্যাসিলিটি থেকে সিলেট শহরের আকাশপথের দূরত্ব প্রায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে এর আকাশপথের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার। আর এই মিসাইলগুলোর রেঞ্জও ৩০০ থেকে ৪৫০ কিমি।
২০২৪ থেকে ২০২৬ সালের স্যাটেলাইট ইমেজের তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, ডিগারুর ঘন বনাঞ্চল ও পাহাড় কেটে নতুন সিকিউরিটি পেরিমিটার, ভারী পরিবহন উপযোগী রাস্তা এবং সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড গোলাবারুদ রাখার বাংকার তৈরি করা হয়েছে। হাসিনা সরকারের পতনের পর খুব দ্রুতই তারা এই কাজকে এগিয়ে নিয়ে গেছে।
No comments:
Post a Comment