ණআব্দুল্লাহ বিন মোবারক( রহঃ) একজন বড় মোহাদ্দিস ছিলেন কিতাবুল জিহাদ উনার লেখা । ঐ কিতাবে লিখা আছে উনার কোন এক ছাত্র প্রশ্ন করেছিল, হুজুর আপনি কেন যুদ্ধের ময়দানে কাজ করছেন ? আপনি তো পারেন ফুজায়েল ইবনে আয়াজের মতো মক্কায় ইবাদত করতে। যেখানে এক রাকাত নামায পড়লে লক্ষ রাকাতের সোয়াব পাওয়া যায় জমজমের পানি খাওয়া যায়,মুলতাজমকে জড়িয়ে ধরা যায়,কম করে হলেও আল্লাহর নবী যেই যমিনে হাটাহাটি করেছেন সেই যমিনে হাটা যায়। আপনি তো সেই কাজ
করতে পারেন ? আপনি কেন যুদ্ধের ময়দানে কাজ করছেন ? তখন তিনি ফুজায়েলে ইবনে আয়াতকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখলেন যে, মক্কা মদিনার ইবাদতকারি তুমি অবশ্যই বড় ইবাদত করছো কিন্তু তুমি যদি আমাদের ইবাদত দেখতে তাহলে তোমার ইবাদত কে খেলনা ছলোনা ছাড়া
আর কিছুই মনে করতে না। তোমার যখন ইবাদত করতে করতে জযবা চলে আসে । তখন তোমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, গাল ভিজে যায়, জামা ভিজে যায় তোমার চোখের পানি দিয়ে । ভাল কথা চোখের পানি ভাল কিন্তু জেনে রাখো আমাদের যখন ইবাদত করতে করতে জযবা চলে আসে। আমাদের যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে জযবা চলে আসে, আমাদের চোখের পানি নয় আমাদের রক্ত দিয়ে। আমাদের মাথা ভেঙ্গে, গাল

ভেঙ্গে দাত ভেঙ্গে শরীল জখম হয়ে তার রক্ত দিয়ে আমাদের গাল ভিজে
জামা ভিজে যায়। তুমি যখন ইবাদত করতে বসো দামি আতর, সুগন্ধ লাগিয়ে বসো ভালো কথা নবীজি আতর ব্যবহার করতেন । কিন্তু জান্নাতের কোন গ্যারান্টি নেই আর আমাদের আতর হলো আমাদের রক্ত আর জিহাদের ময়দানের ধুলা বালি এই সব মিলিয়ে আতর তৈরী হয় । আর যেনে
রাখো তোমার জন্য জান্নাতের গ্যারান্টি না থাকলেও । আমাদের আতরের
জান্নাতের গ্যারান্টি আছে আল্লাহর নবী বলেছেন জিহাদের ময়দানের ধুলা বালি আর জাহানামের আগুনের ধোয়া এক হবে না । জেনে রাখো তোমাদের ঘোড়াগুলো,হাদিয়া- তোহফা টানতে টানতে ক্লান্ত হয়ে যায় । আর আমাদের
ঘোড়াগুলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। জেনে রেখো তুমি যত বড় পীর বুজুর্গ হয়ে থাকো , তুমি যখন মারা যাবে তোমার শরীর থেকে কাপড় খুলে নেবে, তোমাকে উলঙ্গ করা হবে। আর আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আমার সেই রক্ত মাখা কাপড় দিয়ে কবর দেয়া হবে । উলঙ্গ করা হবে না রক্তগুলো ধোয়া হবে না। কারন আমি যখন কিয়ামতের মাঠে উঠব আমার জখম গুলি তাজা হয়ে যাবে রংটা
হবে রক্তের , ঘ্রাণটা হবে মেশকে আমবারের । তোমার জানাযায় লক্ষ
লক্ষ মানুষ হবে, কারন তুমি জগৎ বিখ্যাত পীর ও বুর্জগ, তোমার জানাযায়
লোকের প্রয়োজন কারন তুমি মৃত, আর আমি জীবিত কেননা আল্লাহ্ তায়ালা বলেছেন-
“যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরন করে শহীদ হয় তাদের মৃত বলোনা বরং তারা চিরজীবি হয়ে আছে ।
-সংগৃহীত
No comments:
Post a Comment